অবিরাম বৃষ্টিতে  রাজধানীর জনজীবনে দুর্ভোগ

Jul 10, 2026 - 19:06
Jul 10, 2026 - 19:07
 0  15
অবিরাম বৃষ্টিতে  রাজধানীর জনজীবনে দুর্ভোগ

টানা ও বিরামহীন বৃষ্টিতে থমকে গেছে রাজধানীর জনজীবন। ভোগান্তিতে কাটছে মানুষের জীবন ।

 শুক্রবার (১০ জুলাই) খিলক্ষেত, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, রামপুরাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে  হাঁটুসমান পানি জমেছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত থেকেই একটানা বৃষ্টি হচ্ছে। এতে খিলক্ষেত, মিরপুর ও আশপাশের এলাকায় পানি জমে যায়। যান চলাচলে আসে ধীরগতি। কোথাও কোথাও রিকশা ও সিএনজির চলাচলও বন্ধ হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দারাও পড়েছেন বিপাকে। নীচু এলাকায় অবস্থিত বাসা ও দোকানে পানি ঢুকেছে। 

স্থানীয়দের দাবি, বৃষ্টি হলেই একই চিত্র দেখা যায়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণেই বারবার জলাবদ্ধতার শিকার হন নগরবাসী। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকবে ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।